ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলেন ডা. তাসনিম জারা। রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে তার মনোনয়নপত্র বাতিল হলেও নির্বাচন কমিশনে করা আপিলের পর সেটি বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে কমিশন এই সিদ্ধান্ত দেয়। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। শুনানি শেষে কমিশন ডা. তাসনিম জারার প্রার্থিতা বহাল রাখার পক্ষে রায় দেন।
এর আগে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া ডা. তাসনিম জারার মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা বাতিল করেন। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। পরে শুনানি শেষে কমিশন তার আপিল গ্রহণ করে মনোনয়ন বৈধ ঘোষণা করে।
Desk/ NoboDristi

