বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩৩ কেভি গোটাটিকর ও জগন্নাথপুর সাবস্টেশন এবং ১১ কেভি বরইকান্দি, স্টেশন, কদমতলী, শিববাড়ী, লালাবাজার, কামারবাজার ও মাসুকগঞ্জ ফিডারের আওতাধীন এলাকায় এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে নগরীর কমপক্ষে ৬২টি এলাকা সরাসরি প্রভাবিত হবে।
এছাড়াও বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকার মধ্যে রয়েছে-বরইকান্দি পলিটেকনিক ইনস্টিটিউট, সুনামপুর, কামুসনা, ধরাধরপুর, পুরান তেতলী, টেকনিক্যাল রোড, খোজারখলা, বাবনা পয়েন্ট, পুলেরমুখ, ঝালপাড়া, চাঁদনীঘাট, কদমতলী, রেলওয়ে স্টেশন, বঙ্গবীর রোড, মোমিনখলা, বারখলা, গালিমপুর, মুন্সিবাজার, আলমনগর, পিঠাকরা, ফরহাদপুর, গাঙপাড়, বনগাঁও, কামালবাজার, পুরানগাঁও, ছোট দিঘলী, বাইপাস রোড, মাসুক বাজার, তাজপুর, মিরেরগাঁও, গুপ্তেরগাঁওসহ আশপাশের বিস্তৃত এলাকা।
সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

