ভারতকে হারিয়ে সাফ শুরু করলো বাংলার বাঘিনীরা - BanglaScope News | Digital Bangla News Portal

সর্বশেষ

Home Top Ad

UAP_drhjoy

ভারতকে হারিয়ে সাফ শুরু করলো বাংলার বাঘিনীরা


সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো অংশগ্রহণ করেই দারুণ সূচনা করেছে বাংলাদেশের নারী দল। অধিনায়ক সাবিনা খাতুনের জোড়া গোলে শক্তিশালী ভারতকে ৩-১ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে লাল-সবুজ বাঘিনীরা।


থাইল্যান্ডের ননতাবুড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের অষ্টম মিনিটেই কৃষ্ণা রাণীর নিখুঁত পাস থেকে শান্ত শটে গোল করে দলকে এগিয়ে দেন সাবিনা খাতুন। কিছুক্ষণ পর আবারও একই জুটির সমন্বয়ে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। কৃষ্ণা রানীর দারুণ বাড়ানো বলে পোস্টের সামনে থেকে দ্বিতীয় গোলটি করেন সাবিনা, যা ভারতের রক্ষণভাগের জন্য ছিল পুরোপুরি অপ্রতিরোধ্য।


প্রথমার্ধে বাংলাদেশের আধিপত্য ছিল ছিল বেশ স্পষ্ট। তবে নীলুফা ইয়াসমিন নীলা একবার গোলের সুযোগ পেলেও শটটি লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে ভারত কয়েকবার আক্রমণ শানালেও বাংলাদেশের গোলকিপারের দৃঢ়তায় তা সামাল দেন। 


বিরতির পরও বাংলাদেশের আক্রমণভাগ একই ছন্দে খেলা চালিয়ে যায়। ম্যাচের এক পর্যায়ে মাতসুশিমা সুমাইয়া বলের নিয়ন্ত্রণ ধরে রেখে দলের হয়ে তৃতীয় গোলটি করেন, যা বাংলাদেশের জয় অনেকটাই নিশ্চিত করে দেয়। তিন গোল পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার চেষ্টা চালায় ভারত। কর্নার থেকে আরিয়া মোরে একটি গোল শোধ দিলেও শেষ পর্যন্ত ব্যবধান কমানো সম্ভব হয়নি। পরে বাংলাদেশের রক্ষণভাগ চাপ সামলেও আর কোনো গোল হজম করেনি।


এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টে বেশ আত্মবিশ্বাসী হয়ে শুরু করল বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী ১৭ জানুয়ারি ভুটানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সাবিনা-মাসুরারা।


Desk/Sports/NoboDristi

Post Bottom Ad

UAP_drhjoy