মাত্র তিন মাস আগেই ভারতীয় এক জনপ্রিয় রিয়েলিটি শোর মঞ্চে সাতপাকে বাঁধা পড়েছিলেন টেলিভিশনের পরিচিত মুখ অভীকা গৌর। ‘বালিকা বধূ’ ধারাবাহিকে আনন্দী চরিত্রে অভিনয় করে যিনি দেড় দশকেরও বেশি সময় ধরে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন, সেই অভিনেত্রীকে ঘিরেই এবার শুরু হয়েছে নতুন আলোচনা।
![]() |
| সংগৃহীত ছবি |
এই একটি বাক্যই যথেষ্ট ছিল নেটদুনিয়ায় নানা রকম ব্যাখ্যা ও আলোচনার জন্ম দিতে। পোস্টে তাঁদের দুজনের উচ্ছ্বাস ও উত্তেজনাও স্পষ্ট করে তুলে ধরেন এই দম্পতি।
এই কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়তেই অভীকার জীবনের নতুন অধ্যায় নিয়ে জল্পনা আরও জোরালো হয়। যদিও বিষয়টি নিয়ে এখনই স্পষ্ট কোনো মন্তব্য করতে চাননি অভিনেত্রী। রহস্য বজায় রেখে তিনি জানান, গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা থাকলে তা তাঁরা তাঁদের ইউটিউব চ্যানেলেই জানাবেন।
উল্লেখ্য, ২৮ বছর বয়সী অভীকা গৌর বর্তমানে টেলিভিশনের পাশাপাশি বড়পর্দাতেও নিয়মিত কাজ করছেন। তবে শিশু বয়সে ‘বালিকা বধূ’ ধারাবাহিকে আনন্দীর চরিত্রে অভিনয় করেই তিনি সর্বাধিক পরিচিতি পান। আজও বহু দর্শকের কাছে তিনি ‘আনন্দী’ নামেই সমাদৃত।
২০২০ সালে মিলিন্দ চাঁদওয়ানির সঙ্গে অভীকার প্রেমের সম্পর্ক শুরু হয়। পেশায় ব্যবসায়ী ও সমাজসেবক মিলিন্দের সঙ্গে গত বছরের সেপ্টেম্বরের শেষদিকে ‘পতি পত্নী অউর পঙ্গা’ শোর মঞ্চে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।
এখন সবার মনে একটাই প্রশ্ন—টেলিভিশনের প্রিয় ‘বালিকাবধূ’-র জীবনে কি সত্যিই নতুন এক মাতৃত্বের অধ্যায় শুরু হতে চলেছে? সেই উত্তরের জন্য আপাতত অপেক্ষাই ভরসা।
Desk/Entertainment/NoboDristi

