৬ লাখ ৭৭ হাজার প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট প্রেরণ করলো ইসি - BanglaScope News | Digital Bangla News Portal

সর্বশেষ

Home Top Ad

UAP_drhjoy

৬ লাখ ৭৭ হাজার প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট প্রেরণ করলো ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী ভোটারদের কাছে এ পর্যন্ত ৬ লাখ ৭৭ হাজার ২৩৩টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

ফাইল ছবি
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনাকারী ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।


নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিবন্ধিত প্রবাসী ভোটারের সংখ্যা ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন।


সালীম আহমাদ খান জানান, আগামী ১০ জানুয়ারির মধ্যে প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ চলছে। তিনি বলেন, যেসব প্রবাসীর কাছে ব্যালট পাঠানো হয়েছে, ব্যালটের গোপনীয়তা রক্ষা করা তাদের নিজস্ব দায়িত্ব। কোনোভাবে গোপনীয়তা ভঙ্গ হলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হতে পারে।


তিনি আরও জানান, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তার আগেই প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পৌঁছে দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন আশাবাদী।


এদিকে ইসি সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ৪১ হাজার ৪৬৪ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে সিঙ্গাপুরে সর্বাধিক ১৭ হাজার ৭৫৯ জন এবং সৌদি আরবে ১২ হাজার প্রবাসী ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে।


Desk/NoboDristi

Post Bottom Ad

UAP_drhjoy